নিজস্ব সংবাদদাতা, আরএনবি : নতুন বছরের শুরুতেই আবারও পশ্চিমবঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরের দ্বিতীয় দিনে তিনি নদিয়ার মায়াপুর-এ অবস্থিত ইসকন মন্দিরে যান। সেখানে ইসকনের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের ১৫২তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
অনুষ্ঠানের মঞ্চে উঠে অমিত শাহ ‘হরে কৃষ্ণ’ধ্বনি দিয়ে বক্তব্য শুরু করেন। তাঁর এই আলাপে মন্দির চত্বরে উপস্থিত ভক্তদের মধ্যে আনন্দ দেখা যায়, চারদিকে করতালির ধ্বনি ও ভক্তিগীতি শোনা যায়।
তিনি কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে মায়াপুরে পৌঁছন। হেলিপ্যাড থেকে মন্দির পর্যন্ত গল্ফ কার্টে যান। রাস্তার দু’ পাশে নামসংকীর্তনের আয়োজন করা হয়েছিল।
মন্দিরে পুজো দেওয়ার পর বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, ” আজ আমি এখানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নয়, বরং মহাপ্রভুর এক জন সাধারণ ভক্ত হিসাবে উপস্থিত হয়েছি ।তিনি আরও জানান, ” অনেকবার মায়া করে আসার সুযোগ এলেও কোন না কোন কারনে শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। আজ মহাপ্রভুর এই পুণ্যভূমিতে পা রাখতে পেরে আমি নিজেকে ধন্য ও কৃতজ্ঞ মনে করছি।”

