নিজস্ব সংবাদদাতা,আরএনবি : গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধান সভার অন্তর্গত আমতা বীণাপাণি সংঘ – র পরিচালনায় ৫২ তম বর্ষের সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব ২০২৬ বর্ণাঢ্য উদ্বোধন এর মাধ্যমে সূচনা হল। দীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দুর্গোৎসব এর শুভ উদ্বোধন করেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক চিরণ বেরা। উপস্থিত ছিলেন বি জে পি – র প্রদেশ রাজ্য কমিটির কার্যনির্বাহী সদস্য শিবশঙ্কর বেজ, উলুবেড়িয়া উত্তর বি জে পি – ১ নং মন্ডল সভাপতি গৌতম দলুই, বিশিষ্ট লেখক প্রশান্ত দত্ত, বিশিষ্ট কবি সাতকর্ণী ঘোষ, বীণাপাণি সংঘ -র সভাপতি শান্তনু পোড়েল, সম্পাদক জয়ন্ত খাঁ সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দুর্গোৎসব উপলক্ষে মাতৃবন্দনায় ১৫০ জন দুস্থ ও অসহায় মায়েদের মুখে হাসি ফোটাতে ও পুজোর আনন্দে মেতে উঠে বিভিন্ন পুজো মন্ডপ ঘুরে দুর্গা প্রতিমা দর্শনের জন্য নতুন বস্ত্র উপহার হিসাবে তুলে দেওয়া হয়। পুজার আনন্দে মেতে উঠতে আমতা বীণাপাণি সংঘ – র কাছ থেকে নতুন বস্ত্র উপহার পেয়ে প্রত্যেকেই সংঘের সদস্য – সদস্যাদের দু হাত তুলে আর্শীবাদ করেন। দুর্গোৎসব উপলক্ষে আমতা বীণাপাণি সংঘ পুজোর বিভিন্ন দিনের অনুষ্ঠান ডালিতে অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা,শঙ্খবাদন প্রতিযোগিতা,বাতি প্রজ্জ্বলন প্রতিযোগিতা, আকর্ষণীয় ম্যাজিক শো, অন্নকূট নৈবিদ্য হিসাবে সাজিয়ে রেখেছেন।


