নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ, হাওড়া গ্রামীণ জেলার বাগনান থানার বাঙালপুর মহিলা বিকাশ হলে, আজকে 28, আগষ্ট শুক্রবার রুরাল মেডিকেল প্রাক্টিস নার্স এ্যাসোসিয়েশন এর আয়োজনে, ডাঃ নর্মান বেথুন চলমান মেডিকেল স্কুলের শিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। শিশুদের বিভিন্ন সমস্যা সম্পর্কে তথ্য চিত্র তুলে ধরে আলোচনা করেন প্রশিক্ষক বিপ্লব মল্লিক। বাগনান এক এর গ্রামীণ চিকিৎসক মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় পঞ্চাশ জন প্রশিক্ষণ শিবিরে আলাপ আলোচনা,প্রশ্ন ও উত্তরে অংশ গ্রহণ করেন এলাকায় গিয়ে দেখা গেল। এদিন সকলে নিজেদের মতো করে রাখী বন্ধন উৎসবে মিলিত হন ও মিষ্টি মুখ করেন। মল্লিক বলেন, সারা ভারতের বিভিন্ন রাজ্যে এ্যাসোসিয়েশন এর নেতৃত্ব ও প্রশিক্ষক বর্গ পর্যাক্রমে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে উন্নততর চিকিৎসা সেবা প্রদান করতে এ্যাসোসিয়েশন এর সৈনিক বর্গদের প্রশিক্ষণ দিয়ে চলেছেন। সারা ভারতে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামীণ চিকিৎসকদের প্রাথমিক চিকিৎসার অবদান অনস্বীকার্য বলে অভিমত ব্যক্ত করেন সাঁকরাইলের রাজগঞ্জ হাট বানীপুর এর ক্রিয়া যোগ মন্দিরের শুভাকাঙ্ক্ষী শুভঙ্কর মুখার্জি,ব্রাদার মার্কুশ টপ্পো,নিম্ন দামোদর বন্যা প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক সনৎ কুমার মাল ও জনাব সেখ রফিকুল ওয়াহেদ মহম্মদ সহিদুল হক, পশ্চিমবঙ্গ বাই সাইকেল ট্যুরিস্ট এ্যাসোসিয়েশন এর দলনেতা সৌরভ রায় সহ আরো অনেকে।


