নিজস্ব সংবাদদাতা,আর এন বিঃ হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার কাশমলি জিপির পারবাক্সি র রাজ্য পর্যায়ের সামাজিক সংগঠন চিরনবীন এর বিশেষ চাহিদা সম্পন্ন হোমের মেয়েরা রাখী বন্ধন উৎসবে মিলিত হন বলে জানান সাধারণ সম্পাদক তন্ময় সাউ আমাদের প্রতিনিধিকে। আজকে শুক্রবার 28 আগষ্ট সকাল থেকে পর্যায়ক্রমে আবাসিক হোমে , ব্লক, থানায় গিয়ে রাখী বন্ধন ও মিষ্টি মুখ করেন।ইতি মধ্যে হারিয়ে যাওয়া বা নিখোঁজ হওয়া,বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েদের সারা ভারতের বিভিন্ন স্থানের পরিবারের সদস্যদের হাতে সুদীর্ঘ কাউন্সিলিংয়ের মাধ্যমে সমাজের মূল শ্রোতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে চিরনবীন এর দক্ষ কর্মী,সৈনিক বর্গ । শিক্ষা, চিকিৎসা, কর্ম শিক্ষা ও নানান ধরনের শরীর চর্চা ও খেলার মাধ্যমে সমাজের মূল শ্রোতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান শুভাকাঙ্ক্ষী সমাজকর্মী ও শিক্ষার্থী সিরাজাম মনিরা আমাদের প্রতিনিধিকে।


