নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ হাওড়া গ্রামীণ জেলার আমতা দুই ব্লকের আমতা বিধানসভা কেন্দ্রের জয়পুর থানার অমরাগড়ী ও ঝামটিয়া জিপি র চকজনার্দ্দন ও ঘনশ্যাম চক সহ কলসডিহি, মধ্য জয়পুর, মহাকালী দহ, জয়পুর উত্তর বেড়বাঁধ প্রভৃতি গ্রামের দরিদ্র দিন মজুর পরিযায়ী শ্রমিক, শিল্পী, কৃষি মজুর, ক্ষেত মজুর জনদের,,,,,, পরিবারের সদস্যদের নিয়ে যে সকল বাস্তু তে বসবাসের অনুপযুক্ত ঘর দোরে বসবাস করে চোখে না দেখলে বোঝার উপায় নেই,বিশ্বাস হবে না। বয়স্ক, বৃদ্ধ, বৃদ্ধা, অন্তঃসত্ত্বা, অসুস্থ, শিশু, পঠরত শিক্ষার্থী সহ গৃহ পালিত পশুদের দিয়ে পাশাপাশি, গাদাগাদি করে থাকতে বাধ্য হন। নিম্ন মানের কাঁচা, মাটির, বাঁশ কন্চে দিয়ে ঘেরা, বা কোন রূপ ইঁটের দেওয়াল আর ছাউনী তালপাতা, খড়, টালি, ত্রিপল, টিন, এ্যাডবেস্টার দিয়ে।তাও আবার ধারদেনা, বা লোন করে।ভোট আসে ভোট যায় কি কেন্দ্রের বা রাজ্যের সরকার পরিবর্তন,গঠন হয় ।উন্নয়ন ও কল্যাণ মূলক কাজ অব্যাহত থাকে আর একশ্রেণীর কুচক্রী বাস্তু ঘুঘুর রমরমা, কাজ কারবার,ব্যবসা চলতে থাকে।আর কিছু দিন পর আমাদের প্রিয় মাতৃভূমি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত হবে কতোই না নানান ধরনের অনুষ্ঠান ভারতের ও রাজ্যের জনপ্রিয় , জনপ্রতিনিধি ও সরকারের বিভাগের আধিকারিক বর্গদের তথ্য তুলে ধরা বক্তব্য। কিন্তু গ্রামীণ ও শহর এলাকায় এলাকায় আমজনতার আর্তনাদ, কাকুতি, মিনতি আর শরীরের ঘাম ঝরানো জীবন যাপন জীবিকার সন্ধানে, ঘরের জনদের একটুখানি সুখী, শান্তি দিতে পারার জন্য পরিশ্রম আর পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে, হতাশার শিকার হতে হচ্ছে, আর এক শ্রেণীর অল্পসংখ্যক মানুষজন আর তাদের পরিবারের সদস্যদের ফেঁপে ফুলে উঠেছে রাজনৈতিক দলের দম্ভে, ও এক শ্রেণীর কর্মী আধিকারিকদের যোগ সাযোগে,রাজ ক্ষমতার অধিকারী হয়ে অপপ্রয়োগ করে, দিনকে দিন বেড়েই চলেছে তার ঘটনা। রাজ্যের বর্তমান সময়ে বিজেপির নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পঞ্চায়েত মন্ত্রী দীলিপ ঘোষ , পৌর মন্ত্রী অগ্নি মিত্র পল, ও রাজ্য সভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য র দৃষ্টি আকর্ষণ করেন প্রতিভাবান সমাজকর্মী ও শিক্ষার্থী সিরাজাম মনিরা আমাদের প্রতিনিধির মাধ্যমে। তিনি আশা প্রকাশ করেন জনদরদী, জনপ্রিয় ব্যক্তিত্ব, রাজনৈতিক ও দক্ষ প্রশাসক তথা র রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উন্নয়ন ও কল্যাণ মূলক কাজ অব্যাহত রাখতে এগিয়ে চলেছেন। নিবিড় পর্যবেক্ষণে সমীক্ষা ও মনিটরিং চালিয়ে উন্নয়ন ও কল্যাণ মূলক কাজ অব্যাহত থাকবে,যে কেউ হোক না কেন কোন দূর্নীতি বরদাস্ত করা হবে না বলে মনে করেন তিনি।


