নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ হাওড়ার সাঁকরাইলের ন্যাশনাল জুট মিলের শ্রমিক পরিবারের সদস্যদের আশা নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিশ্চয় নতুন করে ন্যাশনাল জুট মিল চালু করতে উদ্যোগ নেবেন। বহুকিছু বিষয়ে উদ্যোগ নিয়েছে সরকার পরিবর্তন করার ফলে। নতুন সরকারের কাজে আশার আলো সঞ্চারিত হয়েছে আমজনতার মনে। একসময় প্রায় 25,000, হাজার শ্রমিক কাজ করতেন, এখন সবকিছুই ইতিহাস। গঙ্গা নদীর সন্নিহিত অঞ্চলের উত্তর দিকে,তীরে অবস্থিত ঐতিহ্য সংস্কৃতি বৈচিত্র্য কৃষ্টি আর কালচার জড়িয়ে আছে এই ন্যাশনাল জুট মিলের সাথে।


