নিজস্ব সংবাদদাতা, আরএনবি : হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অমিত ভার্মা - র ঐকান্তিক প্রচেষ্টায় উলুবেড়িয়া মহিলা থানার আয়োজনে উলুবেড়িয়া থানার সহযোগিতায় উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে ২১ শে অক্টোবর পুলিশ স্মরণ দিবস ও ৩১ শে অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে কালচারাল & হেরিটেজ ইভিনিং অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী যুবক যুবতীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। সবচেয়ে উল্লেখযোগ্য ছিল প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে ছোটো ছোটো শিশুদের দক্ষতাগুলি তুলে এনে তাদের ভবিষ্যতে আরও বেশি বেশি করে এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করে তোলা হয়।অনুষ্ঠানে উপস্থিত সকল দর্শকবৃন্দ কচিকাঁচাদের এইরকম অনবদ্য শিল্পকলা দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া মহিলা থানার আই সি শাওন বাগচী,এস আই শিল্পা মান্না,রিপন সাহা উলুবেড়িয়া থানার ,দিব্যেন্দু দাস সি আই ডি হাওড়া জোন। আই সি শাওন বাগচী বলেন – পুলিশ স্মরণ দিবস ও রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির সাথে আজ উলুবেড়িয়া কলেজ থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত বিদ্যালয়ের ছাত্র ছাত্রী যুবক যুবতী প্রশাসনিক আধিকারিকদের নিয়ে নেশামুক্ত ভারত সহ সমাজ সচেতনতার মূলক বিভিন্ন বার্তা দিয়ে একটি পদযাত্রা ও প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের প্রতিভা গুলোকে তুলে আনতে আমাদের এই উদ্যোগ ।এই কর্মসূচি সার্থক ভাবে আয়োজন করার জন্য রবীন্দ্র ভবনের মতো এতো বড়ো একটা মঞ্চের ব্যবস্থা করে দেওয়ার জন্য উলুবেড়িয়া থানাকে আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।


