নিজস্ব সংবাদদাতা, আরএনবি :- উলুবেড়িয়া উত্তর বিধানসভার মন্ডল -২ এর ফতেপুর রথতলায় ভারত মাতার দুই যোগ্য সন্তান একজন মহান দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসু,অপরজন পশ্চিমবঙ্গের স্রষ্টা তথা জনসংঘের স্রষ্টা ড:শ্যামাপ্রসাদ মুখার্জীর শ্বেত শুভ্র পাথরের মর্মর মুর্তির শুভ উন্মোচন ও জলের এটিএম এর শুভ দ্বারথঘাটন করেন বি জে পি – র হাওড়া গ্ৰামীণ জেলার সভাপতি দেবাশীষ সামন্ত, উলুবেড়িয়া উত্তর বিধান কেন্দ্রের বিধায়ক চিরন বেড়া,রাজ্য নেতা অনুপম মল্লিক,বিধানসভার কনভেনার সন্দীপ রীত,মন্ডল -২ সভাপতি পাপাই মাজি,মন্ডল-১ সভাপতি গৌতম দলুই,জেলা যুব সহ সভাপতি শশাঙ্ক,মহিলা মোচার জেলা সহ সভাপতি সবিতা,মন্ডল সহসভাপতি রীনা নেবু,মন্ডল যুব জিএস সৌরভ গুছাইত,মন্ডল কৃষি মোর্চার সভাপতি ভক্তি,শক্তি কেন্দ্রের লিডার পিন্টু পাড়ুই, পার্থ গুহ,দেবাশীষ মাইতি,প্রদীপ মাইতি,বাসুদেব গায়েন,সুরোজিত মেউর,সঞ্জয়, কৃষ্ণ,সন্দীপ সামন্ত প্রমুখ।এছাড়া ছিলেন সার্কেল কনভেনার অম্লান মান্না,বিশিষ্ট শিক্ষক মৃত্যুঞ্জয় ,অরুপ,অরিন্দম প্রমুখ।
উপস্থিত অতিথিদের পুষ্পস্তবক ,ব্যাজ, উত্তরীয় ও দুর্গা প্রতিকৃতি দিয়ে বরণ করা হয়।
এই অনুষ্ঠানে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে ৩৫০ জন মহিলাকে শাড়ি,৭৫ জন পুরুষকে লুঙ্গি উপহার হিসেবে দেওয়া হয়।এছাড়া হাজার অধিক লাড্ডু বিতরন করা হয়।এই অনুষ্ঠানে প্রায় ১০০০ সাধারন মানুষ উপস্থিত ছিলেন। সর্ম্পুন ব্যবস্হাপনায় ছিলেন রাজ্য বিজেপি শিক্ষক রাজ্য কো-কনভেনার তথা স্থানীয় শক্তি কেন্দ্র লিডার পিন্টু পাড়ুই ।স্থানীয় মানুষের মধ্যে অত্যন্ত উদ্দীপনা দেখা যায়।


