নিজস্ব সংবাদদাতা, আরএনবি: তারকেশ্বর বিধানসভার অন্তর্গত তারকেশ্বর ডিগ্রি কলেজে আজ একটি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারত সরকারের উদ্যোগে ‘নেশামুক্ত যুব সমাজ, বিকশিত ভারতের লক্ষ্যে ‘এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। তিনি কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নেশার কুফল সম্পর্কে সচেতনতামূলক বার্তা দেন। নেশা থেকে দূরে থেকে সুস্থ জীবনযাপন করার পাশাপাশি দেশের উন্নয়নে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


