নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ হাওড়া গ্রামীণ জেলার উলুবেড়িয়ার কাটিলা আশা ভবন সেন্টারের আয়োজনে, আজকে শুক্রবার 28, আগষ্ট। সেন্টারের বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েরা রাখী বন্ধন উৎসবে মিলিত হন বলে জানা গেছে। আশা ভবন সেন্টারের ডিরেক্টর জন মেরী বাড়ুই বলেন আমরা আমাদের মতো করে সারা বছর জুড়ে বিভিন্ন ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের বহুমুখী প্রতিভার বিশিষ্ট জনেরা উপস্থিত থাকেন ও এখানকার আবাসিক বিশেষ চাহিদা সম্পন্ন দের উৎসাহিত করতে বিভিন্ন স্তরের অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।


