বাবু হক, হাওড়া, হাওড়া গ্রামীণ জেলার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজাপুর থানার তুলসী বেড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আমুল সংস্কারের কাজ চলছে জোরদার বলে এলাকায় গিয়ে দেখা গেল। বহু পূর্বে ইনডোর , আউট ডোর ভাল মতো চলতো । যুগের পরিবর্তনের সাথে সাথেই রাজনৈতিক পালা বদলের সময় সময় তৎকালীন সরকার পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে করতে এলাকার পর এলাকায় আমজনতার পরিষেবার শর্তাদি ও বঞ্চিত, বঞ্চনার শিকার হতে হয়। এলাকার পর এলাকায় বেশিরভাগ ক্ষেত্রেই সেবা পরিষেবা দফারফা হয়ে যায়। বর্তমান সময়ে বিজেপির কি কেন্দ্রের ও সদ্য রাজ্যের পালাবদল ঘটে ডাবল ইন্জিন সরকার গঠনের পর আমজনতার উন্নয়ন ও কল্যাণ মূলক কাজে নতুন গতি, নতুন আশা ভরসা প্রত্যাশা নিয়ে পরিবর্তন করেছেন আপামর জনসাধারণ। তুলসী বেড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মতো এলাকার পর এলাকায় যেসকল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা দফা রফা অবস্থায় আছে সেগুলো কে চেষ্টা চলছে নতুন করে নির্মাণ করা বা সংস্কার করা। হতশ্রী অবস্থায়, জরাজীর্ণ ভবনকে পুনর্জীবিত করতে সকল ভবন সংস্কার করা বা নতুন করে নির্মাণ কাজ চলছে জোরদার বলে জানান পারের সম্পাদক তথা সমাজকর্মী রঘুনাথ কোঁড়া আমাদের প্রতিনিধিকে। এলাকার আমজনতার মধ্যে খুশির হাওয়া দেখা গেল। নতুন করে নির্মাণ বা সংস্কার হলে ইনডোর চালু হোক বা না হোক আউটডোর টা ভালো ভাবে , নতুন সরকার চালাতে চাইলে আমজনতা উপকৃত হবেন। এখন দেখার পালা শেষ পর্যন্ত কি অবস্থা দাঁড়াবে, সময় সময়ে কথা বলে বা বলবে তা কথায় আছে।।


