নিজস্ব সংবাদদাতা, আরএনবি: আমতা বিধায়ক অমিত সামন্ত ইতিন্দা চিলড্রেনস হোম পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি হোমের আবাসিক শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি হোমের সার্বিক পরিবেশ, পরিকাঠামো ও পরিষেবা ঘুরে দেখেন।হোমের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে তিনি জানান, শিশুদের আরও ভালো পরিবেশ ও উন্নত পরিষেবা দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। এই পরিদর্শনের মাধ্যমে শিশুদের সার্বিক কল্যাণ ও হোমের উন্নয়নের প্রতি গুরুত্ব দেওয়ার বার্তা তুলে ধরেন বিধায়ক অমিত সামন্ত।


