নিজস্ব সংবাদদাতা, আরএনবি: আজ ২৪ পুর থেকে তারকেশ্বর পর্যন্ত নতুন বাস পরিষেবার শুভ উদ্বোধন করা হলো। এই নতুন বাস চালু হওয়ায় এলাকার সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে।দীর্ঘদিন ধরে এই রুটে নিয়মিত বাস পরিষেবার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। নতুন এই পরিষেবার উদ্বোধন করেন বিমান ঘোষ। তিনি জানান, “কথা দিয়েছিলাম, কথা রাখলাম” । সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই বাস পরিষেবা চালু করা হয়েছে। নতুন বাস চালু হওয়ার ফলে ২৪ পুর থেকে তারকেশ্বর পর্যন্ত যাতায়াত আরও সহজ ও হবে বলে আশা করছেন স্থানীয় মানুষ।


