নিজস্ব সংবাদদাতা,আরএনবি: আজ বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে আমতা বিধানসভার অন্তর্গত আমতা-২ নম্বর ব্লকে একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়। অমরাগড়ি ফুটবল মাঠ থেকে এই র্যালি শুরু হয়ে আমতা পঞ্চায়েত সমিতি পর্যন্ত। পরিবেশ রক্ষা, সুস্থ জীবনযাপন এবং সাইকেলের ব্যবহার বাড়ানো নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতার বিধায়ক অমিত সামন্ত।
র্যালিতে এলাকার বহু যুবক-যুবতী, ক্রীড়াপ্রেমী এবং সাধারণ মানুষ অংশ নেন।


