নিজস্ব সংবাদদাতা, আর এনবি:বর্ষায় কলকাতা ও শহরতলী এলাকার মানুষের জল জমার সমস্যার সমাধান করতে এবং স্বাভাবিক জনজীবন বজায় রাখতে পৌর বিষয়ক দপ্তরের কর্মীরা কাজ করে চলেছেন। নিকাশি ব্যবস্থা উন্নত করা, জল বের করে দেওয়ার পথ পরিষ্কার রাখা এবং বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কাজ চলছে জোরকদমে।
এই সমস্ত কাজের দেখাশোনা করছেন পশ্চিমবঙ্গের মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল।তাঁর নির্দেশনায় পৌর বিষয়ক দপ্তর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলি কাজ করছে।
বিভিন্ন এলাকায় নিকাশি নালা পরিষ্কার করা, পাম্পিং স্টেশনগুলির কার্যক্ষমতা বৃদ্ধি, জল নিষ্কাশনের পথ সংস্কার করা হচ্ছে।


