নিজস্ব সংবাদ দাতা, আরএনবি: কথা রেখে প্রতিশ্রুতি পূরণ করলেন অমিত সামন্ত। আজ থেকে আমতা এলাকায় মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত পরিষেবা শুরু হলো। ঝিখিরা থেকে আমতা-হাওড়া রুটে এই পরিষেবা উদ্বোধন করেন আমতার বিধায়ক অমিত সামন্ত।
উদ্বোধনের পর তিনি নিজেও বাসে উঠে সাধারণ যাত্রীদের সঙ্গে কিছুটা পথ যান এবং তাঁদের সঙ্গে কথা বলেন। নতুন এই পরিষেবা চালু হওয়ায় এলাকার মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ দেখা যায়।
নতুন পরিষেবা শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা বিধায়ককে ধন্যবাদ জানান।


