নিজস্ব সংবাদদাতা, আরএনবি : তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পদ থেকে ইস্তফা দিলেন চিকিৎসক নেতা শান্তনু সেন। তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে চিঠি দিয়ে জানান, মানুষের রায়কে সম্মান জানিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
চিঠিতে শান্তনু সেন বলেন, ‘আরজি কর কাণ্ড, অভয়া কাণ্ড, চাকরি বিক্রি-সহ অনৈতিক কাজ ও দুর্নীতির জন্যে আমাদের প্রত্যাখ্যান করেছেন। সেই অবস্থায় আমার মন আর কোনও ভাবেই মুখপাত্র হিসাবে এগুলোকে সমর্থন করায় সন্মতি দিচ্ছে না।’
এর আগে আরজি কর হাসপাতালের ঘটনার পর হাসপাতালের দুর্নীতি নিয়ে মুখ খোলায় তাঁকে দলবিরোধী মন্তব্যের অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল এবং মুখপাত্র পদ থেকেও সরানো হয়। পরে তিনি আবার সেই পদ ফিরে পান। তবে তৃণমূল ক্ষমতা হারানোর পর ফের মুখপাত্রের পদ ছাড়লেন শান্তনু সেন।


