নিজস্ব সংবাদদাতা, আরএনবি : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পরেই পৌঁছে যান জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। সেখানে তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ধুতি ও গৈরিক পাঞ্জাবি পরে বাঙালি সাজে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। ঠাকুরবাড়িতে পৌঁছে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন এবং প্রণাম জানান।
উপস্থিত সাধারণ মানুষ ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যেও এদিন উৎসাহ ছিল চোখে পড়ার মতো।


