নিজস্ব সংবাদদাতা,আর এন বিঃ রাজ্যে অষ্টাদশ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার নির্বাচন হবে 29,এপ্রিল বুধবার , ভারতের জাতীয় নির্বাচন কমিশন রাজ্যে প্রথম দফার নির্বাচনের পরিবেশ পরিস্হিতি দেখে সমস্ত দিক দিয়ে নিরাপত্তা আঁটো সাঁটো করেছে আরো দ্বিতীয় দফায় ।জাতীয় ,আঞ্চলিক ও নির্দল প্রার্থীরা এলাকার উন্নয়ন , কল্যাণ কর্মযোগ্য তুলে ধরে দলীয় ইস্তেহার কে সামনে রেখে ও আবার কেউ কেউ এলাকার আসু সমস্যা ও নৈরাজ্য ,বঞ্চনা,যাবোতীয় অসুবিধা তুলে ধরে আপামর জনসাধারণ ও জনতা জনার্দ্দনের ,ভোটারের দৃষ্টি আকর্ষণ করে প্রচার ও জনসংযোগ করছেন ।আমতায় জাতীয়,আঞ্চলিক,নির্দল মিলিয়ে তের জন প্রার্থী প্রতিদ্বীন্তা করছেন।আমতার এলাকায় এলাকায় টোটোতে করে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকান্ত পালের সমর্থনে এলাকার পর এলাকায় প্রচার অভিযান চলছে জোরদার ।তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা দিনরাত এক করে প্রচার ও জনসংযোগ করছেন ইস্তেহার ও এলাকার উন্নয়ন ও কল্যাণ কর্মযোগ্য কে সামনে রেখে।পাল পুনরায় বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশা প্রকাশ করেন।


