নিজস্ব সংবাদদাতা, আরএনবি : হাওড়া জেলার আমতায় দামোদর নদীর জলের প্রবল স্রোতে ভেঙে গেল বাঁশের তৈরি একটি সাঁকো। আমতা-১ ব্লকের রসপুর গ্রাম এবং আমতা-২ ব্লকের থলিয়া গ্রামের মধ্যে যোগাযোগের মাধ্যম ছিল।সাঁকো ভেঙে যাওয়ায় দুই গ্রামের বাসিন্দারা যাতায়াতে খুবই সমস্যায় পড়েছেন। বর্তমানে নদী পার হওয়ার জন্য নৌকাই একমাত্র ভরসা। ফলে সময় বেশি লাগছে এবং অনেককেই অতিরিক্ত খরচ করে নদী পার হতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত নতুন সাঁকো বা স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।


