নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের তোড়জোড় চলছে জোরদার তার মাঝে কাল চৈত্রীর ঝড় বৃষ্টি বজ্র শীলা বৃষ্টির কারণে হাওড়া গ্রামীণ জেলার আমতা দুই ব্লকের জয়পুর থানার আমতা বিধানসভা নির্বাচন কেন্দ্রের অন্তর্গত এলাকায় দফায় দফায় ঝড়ের তান্ডবে লণ্ডভণ্ড আমতায় এলাকায় এলাকায়। একদিকে চাষের, নিম্ন মানের ঘর বাড়ির, গাছপালার, বিদ্যুৎ হীন কয়েক দিনের জন্য,আম, পেঁপে, লিচু,কলা, কাঁঠাল, বাঁশ ঝাড়ের বাঁশ, বিভিন্ন ধরনের চালা ছিন্নভিন্ন হয়ে উড়ে গিয়ে, অন্যত্র চলে যায় পড়ে,মাঝারি,বড়ো গাছপালার ডালপালা, গাছপালা ভাঙ্গে, উড়ে গিয়ে দূরে পড়ে, মাঠে,পথে, ঘরে, দোকান চালায়, অপরদিকে কৃষিজ ফসল বিশেষ করে বাদাম,তীল ও সবজি চাষে,পাট, চাষের জমিতে জল জমে গিয়ে ভালোই খয়খতি হয়েছে,জলছেচা পাম্প করে জল বের করে ও রক্ষে নেই। ত্রাহি ত্রাহি অবস্থা দেখা গেল বিশেষ করে নিম্ন মানের ঘর বাড়ির ব্যাপকভাবে খয়খতি হয়েছে। যেহেতু নির্বাচন প্রক্রিয়া চলছে ফলে অফিস কাছারির বাবুরা নির্বাচনের কাজে ব্যস্ত,জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতা নেত্রী কর্মীরা এখন নির্বাচন নিয়ে জনসংযোগ করতে ব্যস্ত ফলে দরিদ্র দিন মজুর পরিযায়ী শ্রমিক পরিবারের সদস্যদের জেরবার অবস্থা দেখা গেল।


