নিজস্ব সংবাদদাতা, আরএনবিঃ আজ উদয়নারায়ণপুর বিধানসভার অন্তর্গত কুড়চি শিবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জোরকদমে নির্বাচনী প্রচার সারলেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর কুমার পাঁজা। সকাল থেকেই এলাকায় জনসংযোগ কর্মসূচি শুরু করে তিনি গ্রামবাসীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের দৈনন্দিন সমস্যার কথা মন দিয়ে শোনেন। রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা ও অন্যান্য উন্নয়নমূলক বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দারা তাঁদের মতামত তুলে ধরেন বিধায়কের সামনে।
এই কর্মসূচিতে এলাকার অসংখ্য সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গ্রামবাসীরা ফুলের মালা পরিয়ে ও পুষ্পবৃষ্টির মাধ্যমে তাঁদের প্রিয় বিধায়ককে উষ্ণ অভ্যর্থনা জানান। পুরো এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং জনতার উচ্ছ্বাসে ভরে ওঠে জনসংযোগ কর্মসূচি।
গণদেবতাদের আশীর্বাদ, মানুষের ভালোবাসা ও সমর্থন দেখে সমীর কুমার পাঁজা জানান, উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর প্রধান লক্ষ্য। তিনি বলেন, “মানুষের এই আস্থা ও ভরসাই আমাদের শক্তি। আগামী দিনেও এই সমর্থনকে সঙ্গে নিয়ে আরও জোরদারভাবে মানুষের পাশে থেকে কাজ করে যাব।”
সার্বিকভাবে, এই জনসংযোগ কর্মসূচিতে সাধারণ মানুষের বিপুল অংশগ্রহণ ও তাঁদের উচ্ছ্বাস স্পষ্ট করে দেয় যে উন্নয়নমূলক কাজের প্রতি এলাকার মানুষের আস্থা অটুট রয়েছে।


