নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ পানিত্রাস থেকে সাবগাছতলা মোড় পর্যন্ত একটি রোড শো অনুষ্ঠিত হয়। এই রোড শো’ তে উপস্থিত ছিলেন আমতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সুকান্ত পাল এবং জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী।রোড শো’ টি ঘিরে এলাকায় ছিল উৎসবের আবহ। রাস্তার দু’ ধারে দাঁড়িয়ে অসংখ্য সাধারণ মানুষ অভ্যর্থনা জানান। ফুল ছিটিয়ে, হাত নেড়ে এবং স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। মানুষের অংশগ্রহণ, উৎসাহ স্পষ্ট করে দেয় যে, আসন্ন নির্বাচনে আমতা কেন্দ্রে মা-মাটি-মানুষের জয় নিয়ে মানুষ যথেষ্ট আশাবাদী।এই রোড শো’ তে অংশ নিয়ে প্রার্থী সুকান্ত পাল সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। বাংলা-বিরোধী শক্তির সমস্ত চক্রান্তের বিরুদ্ধে গণতান্ত্রিক পথেই জবাব দিতে আমতার গণদেবতা দৃঢ়প্রতিজ্ঞ এই বার্তাই আজকের এই বিশাল রোড শো’ থেকে আরও একবার স্পষ্ট হয়ে উঠল।

