নিজস্ব সংবাদদাতা,আরএনবি: আজ নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফর ঘিরে রাজনৈতিক মহলে চরম উত্তেজনা দেখা যায়।কলকাতার ঐতিহাসিক ব্রিগেডে অনুষ্ঠিত হয় বিজেপির বিশাল জনসভা।এই সভাতেই দলের ‘পরিবর্তন সংকল্প যাত্রা’র সমাপ্তি ঘোষণা করা হয়। আগামী ১৬ মার্চ পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা হওয়ার সম্ভাবনার ঠিক আগেই প্রধানমন্ত্রীর এই সভা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন – বাংলার উন্নয়ন,কেন্দ্রের বিভিন্ন প্রকল্প এবং রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক মন্তব্য করেন।তিনি বলেন,বাংলার উন্নয়নের জন্য কেন্দ্র সরকার সবসময় পাশে রয়েছে।বাংলার মানুষের স্বপ্ন পূরণ করতে হলে দুর্নীতি ও অরাজকতার অবসান ঘটাতে হবে বলেও তিনি দাবি করেন।প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন,“বাংলা সংস্কৃতি,ঐতিহ্য এবং প্রতিভার ভান্ডার।এই বাংলাকে আবার দেশের উন্নয়নের অগ্রভাগে নিয়ে যেতে হবে।কেন্দ্র সরকার বাংলার উন্নয়নের জন্য একাধিক প্রকল্প চালু করেছে এবং আগামী দিনেও করবে।”তিনি আরও বলেন,বাংলার যুবসমাজ,কৃষক এবং মহিলাদের জন্য নতুন সুযোগ তৈরি করা হচ্ছে।অবকাঠামো উন্নয়ন,রেল, রাস্তা এবং শিল্প বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রেও কেন্দ্র সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে দাবি করেন তিনি।ব্রিগেডের এই সভাকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার কর্মী ও সমর্থক সভায় উপস্থিত হন।রাজনৈতিক মহলের মতে,ভোট ঘোষণা হওয়ার ঠিক আগে এই সভার মাধ্যমে বিজেপি বাংলায় নিজেদের শক্তি প্রদর্শন করার চেষ্টা করল।সব মিলিয়ে ব্রিগেডের মঞ্চ থেকে প্রধান মন্ত্রী বাংলার উন্নয়ন, রাজনৈতিক পরিবর্তন এবং কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন।তাঁর ভাষণকে কেন্দ্র করে রাজ্য রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

