নিজস্ব সংবাদদাতা, আরএনবি : মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় – এর উদ্যোগে রাজ্যজুড়ে গ্রামীণ রাস্তার উন্নয়নের লক্ষ্যে শুরু হওয়া পথশ্রী-৪ প্রকল্পের আওতায় ঝিখিরা গ্রাম পঞ্চায়েত এলাকায় দুটি গুরুত্বপূর্ণ নতুন ঢালাই রাস্তার কাজের উদ্বোধন সূচনা অনুষ্ঠান হলো। এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল মহাশয়। প্রথম রাস্তার কাজটি হচ্ছে চিংড়াজোল সাজাহান বাড়ি থেকে ঘরডুবরা গড়তলা হয়ে দুর্গাপুর রাধাগোবিন্দ রোড পর্যন্ত। প্রায় ২.৮ কিলোমিটার দীর্ঘ এই ঢালাই রাস্তা তৈরি হলে এলাকার বাসিন্দাদের যাতায়াত অনেকটাই সহজ হবে। স্থানীয় মানুষদের বাজার, স্কুল, হাসপাতালসহ বিভিন্ন জায়গায় যাতায়াতের সুবিধা বাড়বে। দ্বিতীয় রাস্তার কাজ শুরু হয়েছে হোদোলতলা জয়দেব পাঁজার জমি থেকে অজয় পাঁজার বাড়ি (শিবগাছিয়া) পর্যন্ত। প্রায় ২.০৫০ কিলোমিটার দীর্ঘ এই নতুন রাস্তা নির্মাণের ফলে আশেপাশের গ্রামগুলির সঙ্গে যোগাযোগ আরও উন্নত হবে। রাস্তার কাজের সূচনা অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। তারা জানান, এই নতুন রাস্তা তৈরি হলে এলাকার উন্নয়ন আরও হবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত অনেক সহজ হয়ে উঠবে।স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

