নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আগের বছরের তুলনায় এ বছর আলু চাষে ফলন ভালো হয়েছে। জমিতে পর্যাপ্ত উৎপাদন হওয়ায় খুশি ছিলেন কৃষকরা। অনেকেই ভেবেছিলেন, এ বছর হয়তো লাভের মুখ দেখা যাবে। কিন্তু সেই হাসি বেশিদিন স্থায়ী হয়নি।কারণ, আলুর ন্যায্য দাম মিলছে না।
পাইকারি বাজারে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। উৎপাদন বেশি হওয়ায় বাজারে জোগানও বেশি। তার উপর গত মরসুমের পুরনো আলু এখনও অনেক কোল্ড স্টোরে মজুত রয়েছে। ফলে নতুন আলুর চাহিদা কমে গেছে।
কৃষকদের দাবি, বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের খরচ অনেক বেড়েছে। সেই তুলনায় আলুর দাম খুবই কম। এতে চাষের খরচ তোলাই কঠিন হয়ে পড়েছে। অনেকেই ঋণ নিয়ে চাষ করেছেন, ফলে দেনার চাপও বাড়ছে।
কৃষকদের আশঙ্কা, দ্রুত বাজার নিয়ন্ত্রণ ও ন্যায্য মূল্য নিশ্চিত না হলে আগামী দিনে আলু চাষে আগ্রহ কমে যাবে। ফলন ভালো হলেও দাম না পাওয়ায় এখন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন চাষিরা।

