নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া প্রতাপপুর দরবার শরীফের আলহাজ্ব পীর সৈয়দ খালেদ আলীর অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে প্রতিষ্ঠিত হয় সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা । আজকে শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে , বিভিন্ন ধরনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বহুমুখী প্রতিভার বিশিষ্ট জনেরা আলোচনা করেন। সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসার চেয়ারম্যান তথা প্রতাপপুর দরবার শরীফের আলহাজ্ব পীর সৈয়দ রুহুল আমিন ভাইজান উপস্থিত সকলকে অভিনন্দন জানান। উপস্থিত ছিলেন সকল প্রকার শিক্ষক ও শিক্ষিকা ও অভিভাবকরা, মডেল মাদ্রাসার ছাত্ররা তাদের প্রতিভার বিকাশ ঘটান, উপস্থাপনা করেন। উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করেন।যতো দিন যাচ্ছে ততই শিক্ষক ও শিক্ষিকা দের সুদীর্ঘ অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে। পঠনপাঠন, শরীর চর্চা, খেলাধুলা ও ধর্ম চর্চায় বলে জানা যায়, এলাকায় গিয়ে দেখা গেল সেই তৎপরতা। আবাসিক নন আবাসিক ছাত্রদলের প্রচেষ্টা ও অভিভাবকদের, তাদের প্রিয় সন্তানদের জন্য যারপরনাই চেষ্টা করছে সহায়তায়।


