যুবসাথী প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এগিয়ে এল যুবসাথী প্রকল্পের ভাতা মেলার তারিখ। চলতি বছর নতুন অর্থবর্ষ থেকেই মিলবে ভাতা। আগে বাজেটে ঘোষণা হয়েছিল ১৫ অগাস্ট থেকে মিলবে যুবসাথী প্রকল্পের টাকা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ঘোষণা করে দেন, ১লা এপ্রিল থেকেই যুবসাথী প্রকল্প কার্যকর হবে।
কারা পাবেন যুবসাথী প্রকল্পের টাকা?
মুখ্যমন্ত্রী এদিন জানান, মাধ্যমিক পাশের পর ২১-৪০ বছর বয়সীরা যুবসাথী প্রকল্পের টাকা পাবে। রাজ্য সরকারের অন্য কোনও স্কলারশিপের থাকলেও যুবসাথী প্রকল্পের টাকা মিলবে। অন্য কোনও স্কিমে টাকা না পেলে, আগামী ৫ বছর দেড় হাজার টাকা করে পাওয়া যাবে। ন্যূনতম মাধ্যমিক পাশ এবং বেকার হলে যুবসাথী প্রকল্পের টাকা মিলবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
কীভাবে যুবসাথী প্রকল্পে আবেদন করবেন?
মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দেন, যুবসাথী প্রকল্প নিয়ে কাগজে বিজ্ঞাপন দেওয়া হবে। দুয়ারে সরকারের মতো ২৯৪টি কেন্দ্রে একটি করে ক্যাম্প থাকবে। এতে তিনটি বিভাগ থাকবে। এই ক্যাম্পগুলিতে নাম লেখাতে হবে। অনলাইনে এখনই রেজিস্ট্রেশন হবে না। ক্যাম্পে লাইনে দাঁড়িয়ে নাম রেজিস্টার করতে হবে। পাঁচ বছর মিলবে দেড় হাজার টাকা। এই সময়কালে চাকরি না পেলে পাঁচ বছর পর রিনিউ হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর।

