নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ কলকাতা হাইকোর্টে ভোট-পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় সওয়াল করলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে এই মামলার শুনানি হয়।
আদালত চত্বরে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে কিছু মানুষের তাঁকে দেখে ‘চোর চোর’ বলে ওঠে। মুহূর্তের মধ্যে হাইকোর্ট চত্বর উত্তপ্ত হয়ে ওঠে।
এই মামলায় দাবি করা হয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় ভোটের পর হিংসা ও সন্ত্রাসের ঘটনা ঘটেছে। সেই অভিযোগ নিয়েই আদালতে সওয়াল করতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন উপস্থিত ছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের এর ছেলে তথা উত্তরপাড়া বিধানসভার ২০২৬ সালের প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ও। তাঁর বক্তব্য, রাজ্যের একাধিক এলাকা থেকে ভোট-পরবর্তী অশান্তির অভিযোগ সামনে এসেছে, তাই বিষয়টি আদালতের নজরে আনা হয়েছে।


